Advertisement
E-Paper

তথ্যবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা! অনলাইনে ক্লাসের সুযোগ মিলবে আইআইটি প্রতিষ্ঠানে

তথ্য সংগ্রহ থেকে শুরু করে, প্রাসঙ্গিকতা অনুযায়ী সাজিয়ে রাখার কৌশল নিয়ে চর্চা চলে ডেটা সায়েন্স বিষয়টিতে। ওই বিষয় নিয়ে অনলাইন মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে আইআইটি প্রতিষ্ঠান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৩২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইন্টারনেট হোক কিংবা সাধারণ গ্রন্থাগার— তথ্য খুঁজতে সর্বত্রই হানা দেয় মানুষ। সেখান থেকে ঘর সাজানো থেকে শুরু করে নতুন চাকরির সন্ধান, সবের তথ্য পাওয়া যায়। সেই তথ্য সংগ্রহ থেকে শুরু করে তা প্রাসঙ্গিকতা অনুযায়ী সাজিয়ে রাখার কৌশল নিয়ে চর্চা চলে ডেটা সায়েন্স বিষয়টিতে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদ।

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকেরা উল্লিখিত বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। তাঁদের স্নাতক স্তরে অন্তত ৭০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের কোনও সংস্থায় অন্তত তিন বছরের চাকরির পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

মোট ছ’টি সেমেস্টারের মাধ্যমে উল্লিখিত কোর্সের ক্লাস সম্পূর্ণ হবে। ক্লাস করার জন্য পড়ুয়ারা সোম থেকে শুক্র সকাল ৮টা থেকে সকাল ১০টা কিংবা শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনও একটি সময় বেছে নিতে পারবেন।

Advertisement

আগ্রহীদের অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন বাছাই করার পর তাঁদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের তরফে আবেদনের পোর্টাল কতদিন পর্যন্ত চালু থাকছে, সেই সম্পর্কে বিশদ তথ্য দ্রুত জানানো হবে।

Indian Institute of Technology Hyderabad online admission Online Course on Data Science
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy