Advertisement
E-Paper

বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

আবার ঊর্ধমূখী জ্বালানির দাম। অর্থমন্ত্রী অরুণ জেটলি শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করার দিনই দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। এ দিন পেট্রোলের দাম লিটার পিছু ৩.১৮ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৩.০৯ টাকা বাড়ান হল। বেশ কিছু দিন ধরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। এতে রাশিয়ার মতো তেল রফতানিকারী দেশগুলি বেশ অসুবিধায় পড়লেও সুবিধা হয়েছিল ভারতের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৬

আবার ঊর্ধমূখী জ্বালানির দাম। অর্থমন্ত্রী অরুণ জেটলি শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করার দিনই দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। এ দিন পেট্রোলের দাম লিটার পিছু ৩.১৮ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৩.০৯ টাকা বাড়ান হল। বেশ কিছু দিন ধরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। এতে রাশিয়ার মতো তেল রফতানিকারী দেশগুলি বেশ অসুবিধায় পড়লেও সুবিধা হয়েছিল ভারতের। তেল আমদানি ভারতের বৈদেশিক বাণিজ্যের একটি বড় অংশ। দাম কমায় বাণিজ্য ঘাটতি কমেছিল। যার ফল এ বারের অর্থনৈতিক সমীক্ষায়ও দেখা গিয়েছে। স্বভাবতই দেশের বাজারে জ্বালানির দাম কমিয়ে দেয় তেল কোম্পানিগুলি। এই মাসেই শেষ বার তেলের দাম কমেছিল। কিন্তু এ দিনই তেলের দামের পরিবর্তন করা হল। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকরী হবে বলে তেল কোম্পানিগুলি জানিয়েছে।

petrol diesel price hike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy