Advertisement
E-Paper

মালদহে যুবকের অস্বাভাবিক মৃত্যু

মালদহে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। শনিবার সকালে পুরাতন মালদহের সাহাপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চৈতন্য সরকার (২৫)। এ দিল সকালে শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, চৈতন্যবাবু সাহাপুরের পাবনা গ্রামের বাসিন্দা ছিলেন। একটি বেসরকারি সংস্থায় প্যাকেটজাত দুধ বিক্রি করতেন তিনি। পরিবারের দাবি, ক্রিকেট জুয়ায় অর্থ ঢেলেছিলেন চৈতন্যবাবু। গত কয়েক দিন থেকেই টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করছিল স্থানীয় কয়েক জন। পরিবারের আরও দাবি, শুক্রবার রাতেও টাকা ফেরতের জন্য তাগাদা দিতে তাঁদের বাড়িতে আসেন এলাকার দু’জন যুবক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০১৫ ১৮:২৬

মালদহে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। শনিবার সকালে পুরাতন মালদহের সাহাপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চৈতন্য সরকার (২৫)। এ দিল সকালে শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, চৈতন্যবাবু সাহাপুরের পাবনা গ্রামের বাসিন্দা ছিলেন। একটি বেসরকারি সংস্থায় প্যাকেটজাত দুধ বিক্রি করতেন তিনি। পরিবারের দাবি, ক্রিকেট জুয়ায় অর্থ ঢেলেছিলেন চৈতন্যবাবু। গত কয়েক দিন থেকেই টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করছিল স্থানীয় কয়েক জন। পরিবারের আরও দাবি, শুক্রবার রাতেও টাকা ফেরতের জন্য তাগাদা দিতে তাঁদের বাড়িতে আসেন এলাকার দু’জন যুবক।

এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ চৈতন্যবাবুকে ডাকাডাকি করেও সাড়াশব্দ মেলেনি। এর পর শোওয়ার ঘরে তাঁর ঝুলন্ত দেহ মেলে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। মালদহ থানার আইসি জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। তবে, এ দিন বিকেল পর্যন্ত পরিবাবের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের বাবার নাম সুশীল সরকার। তাঁর বাবা সুশীল সরকার স্থানীয় একটি কাপড়ের দোকানের কর্মচারী। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। চৈতন্য মেজছেলে। সুশীল বাবু বলেন, ‘‘বেশ কয়েক দিন ধরে সে মানসিক অবসাদে ভুগছিল। এ দিন রাতে গ্রামেরই দুই যুবক টাকার জন্য তাঁর কাছে আসে। কত টাকা তাঁর কাছে পেত আমরা জানি না। এ দিন সকালে তাঁর ঘরের জানলা দিয়ে দেখতে পাওয়া যায় সে ঝুলছে। খেলাতে টাকা লাগিয়ে হেরে গিয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।’’

মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের তরফে এখনও কোন অভিযোগ করা হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’

old malda sahapur pabnapara old malda youth death unnatural youth death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy