Advertisement
E-Paper

খড়্গপুরে বাস দুর্ঘটনায় মৃত ৫, আহত ২৯

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৪ ১২:০১

কলকাতা থেকে কটক যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। জখম হয়েছেন ২৯ জন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুর ২ নং ব্লকের মাদপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন একটি যাত্রিবাহী বাস বাবুঘাট থেকে কটকের দিকে যাচ্ছিল। পথে ৬নং জাতীয় সড়কের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুড়ি ফুট গভীর নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও এক জনের। মৃতদের মধ্যে চার জনের পরিচয় জানা গিয়েছে। এঁরা হলেন মিঠু বর(২২), শেখ আজিবুর (৩৫), দিবাকর রাউত এবং রাম স্বরূপ। এঁদের মধ্যে মিঠুদেবী দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, শেখ আজিবুর মুর্শিদাবাদের ভগবানগোলা, দিবাকর রাউত ওড়িশার বালাসোর এবং রাম স্বরূপ বিহারের বাসিন্দা।

bus accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy