Advertisement
E-Paper

বামনগাছিতে ফের নিগ্রহ প্রতিবাদী যুবককে

সৌরভ চৌধুরী হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের প্রতিবাদী যুবককে নিগ্রহের অভিযোগ উঠল বামনগাছিতে। এই ঘটনাতেও অভিযোগের আঙুল যাঁর দিকে তিন তৃণমুলের পঞ্চায়েত সদস্যের অনুগামী। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৪ ১২:২১

সৌরভ চৌধুরী হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের প্রতিবাদী যুবককে নিগ্রহের অভিযোগ উঠল বামনগাছিতে। এই ঘটনাতেও অভিযোগের আঙুল যাঁর দিকে তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের অনুগামী। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ জানায়, প্রতিবাদী ওই যুবকের নাম শ্রীকান্ত ভদ্র। তিনি বামনগাছি প্রতিবাদী মঞ্চের সদস্য বলে পরিচিত।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে শ্রীকান্তবাবু যখন স্টেশনের কাছ থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় কিছু দুষ্কৃতীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এর পর ওই দুষ্কৃতীরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে টেনে বের করে মারধর করে। এর পর শ্রীকান্তবাবু দত্তপুকুর থানায় যান এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

গত ৬ই জুলাই বামনগাছিতে বাড়ির সামনে থেকে প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁকে খুন করে তাঁর দেহটি কয়েক টুকরো করে রেললাইনের উপরে ফেলে দিয়েছিল তারা। এই ঘটনার প্রতিবাদে রেল ও সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy