Advertisement
E-Paper

বাংলাদেশি প্রৌঢ়ের দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ১৭:৩৬

পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে বৃহস্পতিবার সকালে এক বাংলাদেশি প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সইফুদ্দিন মামুদ (৫০)। অতিরিক্ত ওজন হয়ে যাওয়ায় চিকিত্‌সার জন্য মাসখানেক আগে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁরই এক কর্মচারী। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিত্‌সা চলছিল তাঁর। সম্প্রতি অস্ত্রোপচারে ২২ কেজি ওজনও কমানো হয়েছিল বলে নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে। এ দিন সকালে ঘুম থেকে উঠে ওই কর্মচারী দেখেন, মৃত অবস্থায় পড়ে রয়েছেন সইফুদ্দিন। খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

park street death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy