Advertisement
E-Paper

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে বিদায় অর্কুটের

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বিদায় নিতে চলেছে গুগলের প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অর্কুট। ওই দিন থেকে অর্কুট সংক্রান্ত সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে মঙ্গলবার গুগলের তরফ থেকে জানানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ১৩:৪১

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বিদায় নিতে চলেছে গুগলের প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অর্কুট। ওই দিন থেকে অর্কুট সংক্রান্ত সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে মঙ্গলবার গুগলের তরফ থেকে জানানো হয়েছে।

দশ বছর আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে আত্মপ্রকাশ করেছিল অর্কুট। একই সময়ে বাজারে এসেছিল ফেসবুক। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.২৮ বিলিয়ন।

গুগল জানিয়েছে, অর্কুটের জনপ্রিয়তা ভারত এবং ব্রাজিলে সব থেকে বেশি। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানেও প্রচুর মানুষ এই সাইট ব্যবহার করেন। তবে বিশ্বের বাকি অংশে আশাপ্রদ সাড়া না মেলায় গুগল এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের নিজেদের ইউটিউব, ব্লগার এবং গুগল প্লাস-এর ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও পিছনের সারিতে চলে গিয়েছে অর্কুট। ২০০৯ সাল পর্যন্ত অর্কুট যথেষ্ট জনপ্রিয় ছিল। কিন্তু এর পর থেকে সে জায়গা নিতে শুরু করে ফেসবুক। একটি সমীক্ষায় দেখে গিয়েছে, এ দিন পর্যন্ত ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০.৯ মিলিয়ন। তবে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‘অর্কুট কমিউনিটির’ আর্কাইভে সকল তথ্য সংগ্রহ করে রাখা হবে বলে জানিয়েছে গুগল। এর মধ্যে কোনও ব্যবহারকারী কিছু পোস্ট করতে চাইলে সেটি ‘কমিউনিটি আর্কাইভে’ থেকে যাবে।

orkut RIP Orkut

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy