Advertisement

নবান্ন অভিযান

১০ হাজার স্কোয়্যারফুটের বাড়ি, দু’টি গাড়ি, ব্যাঙ্কে ১ কোটির বেশি টাকা! ঠিক কত সম্পত্তির মালিক তৃণমূলের সুজিত?

ব্যবসায়ী এবং রাজনীতিক সুজিত বসু ২০০৪ সালে কমিশনকে জানিয়েছিলেন, তিনি ৪২ লক্ষ টাকার মালিক। ’২১ সালের হলফনামায় দেখা যায় সাত গুণ সম্পত্তি বেড়েছে মন্ত্রীর। এখন কত টাকার মালিক?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৭:৫৬
sujit bose

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিধাননগরের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর হাতে এখন নগদের পরিমাণ ২ লক্ষ ৭ হাজার টাকা। স্ত্রী স্বর্ণালী বসুর হাতে রয়েছে ৩ লক্ষ ১৮ হাজার টাকা। সুজিতের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৫৭ লক্ষ, ৩৭ লক্ষ, সাড়ে ৫ লক্ষ, ১৮ লক্ষ টাকার বেশি। সব মিলিয়ে ১ কোটি টাকার বেশি রয়েছে ব্যাঙ্কে। স্ত্রী ব্যাঙ্কে জমা করেছেন প্রায় ৬ লক্ষ টাকা। এ ছাড়া স্বামী-স্ত্রী দু’জনেরই শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে।

সুজিতের গাড়ি

হলফনামায় সুজিত জানিয়েছেন, ২০২৪ সালে একটি স্করপিও গাড়ি কেনেন। দাম পড়েছিল ২৩ লক্ষ টাকা। স্ত্রীর একটি আট লাখি বালেনো গাড়ি আছে।

বসু দম্পতির গয়নাগাটি

৬ লক্ষ ৬০ হাজার টাকার সোনার অলঙ্কার রয়েছে সুজিতেরই। হিরের অলঙ্কার রয়েছে ৩ লক্ষ ২৮ হাজার টাকার। সব মিলিয়ে ৯ লক্ষ ৮৯ হাজার টাকার গয়না আছে তৃণমূলের এই প্রার্থীর। ৬ লক্ষ ৮০ হাজার টাকার সোনার গয়না রয়েছে স্ত্রী স্বর্ণালীর। ৫ লক্ষ ১৫ হাজার টাকার হিরের অলঙ্কার। সব মিলিয়ে স্বামী-স্ত্রী গয়নাগাটির বর্তমান বাজারমূল্য প্রায় ২২ লক্ষ ৮৪ হাজার টাকা।

সুজিতের অস্থাবর

সব মিলিয়ে সুজিতের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯২ লক্ষ ৪১ হাজার ১৯৮ টাকা। ৫৩ লক্ষ ৫৯ হাজার ৮৩১ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে স্বর্ণালীর। স্বামী-স্ত্রীর মিলিত অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ ৪৬ হাজার টাকার বেশি।

বসুদের জমিজমা

সুজিত জানিয়েছেন, তাঁর বা তাঁর স্ত্রী, কারও নামে কৃষি বা অকৃষিজমি নেই। লেক টাউনে একটি দোকান আছে মন্ত্রীর। ৩১৫ স্কোয়্যারফুটের দোকানটি ৩ লক্ষ টাকায় কিনেছিলেন। সেটির বর্তমান বাজারমূল্য ৩৩ লক্ষ টাকার বেশি।

বসুদের বাড়ি

শ্রীভূমি এলাকাতেই দুটো বাসভবন রয়েছে সস্ত্রীক সুজিতের। ৭৫০ এবং ১০২৩৩ স্কোয়্যারফুটের দু’টি বাসভবনের প্রথমটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। দ্বিতীয়টি তাঁদের কেনা। সব মিলিয়ে দু’টি বাড়ির বর্তমান বাজারদর আনুমানিক ১ কোটি ৮০ লক্ষ টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮০ লক্ষ টাকা।

সুজিতদের দেনা

সুজিতের নামে ধারদেনা রয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৮৮ হাজার টাকা। স্ত্রীর ধারদেনার পরিমাণ ২ কোটি ১৩ লক্ষ টাকা।

সব মিলিয়ে সুজিতদের সম্পত্তির পরিমাণ ৮ কোটি ৬ লক্ষ ২৭ হাজার টাকা।

সুজিতের সম্পত্তিবৃদ্ধি

পেশায় ব্যবসায়ী, সমাজকর্মী এবং রাজনীতিক সুজিত ২০০৪ সালে লোকসভা ভোটে লড়ার সময় কমিশনকে জানিয়েছিলেন ৪২ লক্ষ টাকার মালিক তিনি। ২০০৯ সালে বেলগাছিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই সময়ে জানিয়েছিলেন তাঁর সম্পত্তি ৩০ লক্ষ টাকার সামান্য বেশি। ২০১১ সালে বিধাননগর থেকে তৃণমূল প্রার্থী সুজিত লড়েন। তখন সম্পত্তি ছিল গত বারের দ্বিগুণ। ’১৬ সালের বিধানসভা ভোটে সুজিতের সম্পত্তি হয়ে যায় গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি— প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা। ২০২১ সালের বিধানসভা প্রায় সাত গুণ সম্পত্তি বৃদ্ধির কথা জানান মন্ত্রী। সম্পত্তির পরিমাণ ছিল ৬ কোটি ৫৮ লক্ষ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে সুজিতের নামে ছিল ২ কোটি ৭৭ লক্ষ টাকার বেশি। স্ত্রীর সম্পত্তি ছিল ৩ কোটি ৮০ লক্ষ টাকা। এ বার সুজিত জানালেন ৮ কোটি ৬ লক্ষ ২৭ হাজার টাকার মালিক তাঁরা।

মামলা

২০২১ সালে সুজিতের বিরুদ্ধে কোনও মামলা ছিল না। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগেও তিনি জানালেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই।

সংক্ষেপে
  • প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
Sujit Bose Candidate Assets Candidate Affidavit TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy