Advertisement
E-Paper

কেন্দ্রীয় বাহিনীর নামে পুলিশ বাড়াবাড়ি করেছে, তোপ মমতার

ভোট চলার সময়েই ইঞ্চি-সেন্টিমিটারে জমি মেপে নেওয়ার হুমকি দিয়েছিলেন! ভোটের ফলাফলে সেই ‘জমি’-র অনেকটা ফেরত পাওয়ার পরেও পুলিশের বিরুদ্ধে তাঁর ক্ষোভ বিন্দুমাত্র চেপে রাখলেন না তৃণমূল সুপ্রিমো। সরাসরি তোপ দাগলেন পুলিশের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ১৩:৪৫

ভোট চলার সময়েই ইঞ্চি-সেন্টিমিটারে জমি মেপে নেওয়ার হুমকি দিয়েছিলেন!

ভোটের ফলাফলে সেই ‘জমি’-র অনেকটা ফেরত পাওয়ার পরেও পুলিশের বিরুদ্ধে তাঁর ক্ষোভ বিন্দুমাত্র চেপে রাখলেন না তৃণমূল সুপ্রিমো।

সরাসরি তোপ দাগলেন পুলিশের বিরুদ্ধে।

Advertisement

কালীঘাটে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মমতা সাফ জানিয়ে দিলেন, ‘‘ভোটে এ বার বড্ড বেশি বাড়াবাড়ি করেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর নামে। পুলিশও। মানুষকে তারাই ভয় দেখিয়েছে। বুথে গিয়ে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে না পারেন, তার জন্য কখনও সরাসরি, কখনও-বা পরোক্ষে তারা হুমকি দিয়েছে। যেখানে ভোটে পুলিশের ভূমিকা হওয়া উচিত একেবারেই নি্রপেক্ষ, সেখানে তারা কার্যত কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের বিরোধীদের হাতের পুতুল হিসেবে কাজ করেছে। আমি জানি, ভবানীপুরে আমার নিজের কেন্দ্রেই পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী ভোটারদের হুমকি দিয়েছে। সন্ত্রাস চালিয়েছে। বেছে বেছে তৃণমূলের ভোটারদেরই ভয় দেখানো হয়ে্ছে। তাঁদের ওপর অত্যাচার করা হয়েছে।’’

এই বিপুল জয়ের পর মমতা বুঝেছেন, এটাই স্ট্রেট ব্যাটে খেলার সময়!

তাই কালক্ষেপ না করে ভোটের ফলাফল পুরোপুরি ঘোষণার আগেই ডাকা সাংবাদিক সম্মেলনে ‘বাপি বাড়ি যা’ বলে বল একেবারে বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

বলেছেন, ‘‘আমিও ৪০ বছর ধরে রাজনীতি করছি। রাজনীতিটা আমি কারও চেয়ে কম বুঝি না। পাঁচ বছর আগে পরিবর্তনের সময়েও এত বাড়াবাড়ি দেখিনি। যে বাড়াবাড়িটা এ বার করল পুলিশ।’’

ব্যাপারটা যে মানুষের ভাল লাগেনি, ভোটের ফলাফলেই তার কিছুটা মালুম পাওয়া গেল!

Mamata Attacks Central Force And Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy