Advertisement
E-Paper

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ কোন কোন পদে?

কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ৭৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা প্রতি মাসে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৯:০২
AAI

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় কর্মখালি। এই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। সংস্থার একটি বিভাগে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। এর জন্য অনলাইনে ইতিমধ্যেই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে।

সংস্থায় কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ছ’টি। সংস্থার এটিএম ডিরেক্টরের সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফি সেকশনের জন্য এই নিয়োগ। নিযুক্তদের কর্মস্থল হবে সংস্থার নয়া দিল্লির কর্পোরেট হেডকোয়ার্টার্সে। সমস্ত পদেই প্রথমে এক বছরের জন্য কর্মীদের নিয়োগ করা হবে। এর পর প্রয়োজন অনুযায়ী আরও এক বছর মেয়াদ বাড়ানো হতে পারে।

সমস্ত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ৭৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা প্রতি মাসে। বিভিন্ন পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২০ মে আবেদনের শেষ দিন। বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Airports Authority of India Govt Job Recruitment 2024 Govt Job Vacancy 2024 Govt Jobs 2024
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy