Advertisement
E-Paper

পরামর্শদাতা পদে অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন রাষ্ট্রায়ত্ত সংস্থায়, কী ভাবে আবেদন করবেন?

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এ পরামর্শদাতা নিয়োগ করা হবে। তাঁর হিন্দি অফিসার কিংবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কোনও সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৫:৪০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। পরামর্শদাতা পদে তাঁকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এ কাজ করতে হবে নিযুক্তকে। কোনও সরকারি সংস্থা থেকে অবসরপ্রাপ্ত হিন্দি অফিসার কিংবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের হিন্দি এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তাঁদের অফিস মিটিং-এর আয়োজন করা এবং নোটিং, ড্রাফ্টিং-এর মতো কাজে দক্ষতা থাকা প্রয়োজন। বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবে কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এর দফতরে।

মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে সংস্থার নিয়ম অনুযায়ী। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি পূরণ করে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৩১ মার্চ।

All India Institute of Hygiene & Public Health Kolkata Job Alert Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy