একাধিক পদে কর্মী খুঁজছে এশিয়াটিক সোসাইটি। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের।
সেন্টার কো-অর্ডিনেটর, টেকনিক্যাল এক্সপার্ট, ক্যাটালগার এবং কনসারভেটর (সংরক্ষক) নিয়োগ করা হবে। মোট শূন্যপদ চারটি। সেন্টার কো-অর্ডিনেটর পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংস্কৃত অথবা গ্রন্থাগার বিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
আরও পড়ুন:
টেকনিক্যাল এক্সপার্ট, কনসারভেটর এবং ক্যাটালগার প্রতি মাসে বেতন পাবেন ৪০ হাজার টাকা। বাকি আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে পদ অনুযায়ী ২৩, ২৪, ২৫ ও ২৭ মার্চ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়ায় ঠিকানায় যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন-সহ বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে এশিয়াটিক সোসাইটির ওয়েবসাইট (https://asiaticsociety.culture.gov.in/) থেকেই।