Advertisement
E-Paper

শিক্ষকতার সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কোন কোন বিষয় পড়াতে হবে?

প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, সেন্টার অফ এক্সেলেন্স-এর তরফে এই পদে নিয়োগ করা হবে। সাইকিয়াট্রি, ক্লিনিক্যাল সাইকোলজি-সহ আরও একাধিক বিভাগে শিক্ষকতার সুযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৮:৪৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিক্ষকতা পেশায় চাকরির সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের একাধিক বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। এই মর্মে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, সেন্টার অফ এক্সেলেন্স-এর তরফে এই পদে নিয়োগ করা হবে। সাইকিয়াট্রি, ক্লিনিক্যাল সাইকোলজি-সহ আরও একাধিক বিভাগে শিক্ষকতার সুযোগ। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে। প্রতি মাসে ৪৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকার মধ্যে বেতন হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Banaras Hindu University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy