Advertisement
E-Paper

বাঁকুড়া জেলায় জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কর্মী প্রয়োজন, আবেদন গ্রহণ শুরু কবে থেকে?

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতনের পরিমাণ মাসে ৮,০০০ টাকা থেকে সর্বাধিক ৬০,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বাঁকুড়া জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কাজের সুযোগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থীরা মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদন জানাতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে নিয়োগ হবে। কর্মীরা মেডিক্যাল অফিসার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, কমিউনিটি হেল্‌থ অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাল্টিরহ্যাবিলিটেশন ওয়ার্কার, কাউন্সেলর, টেকনিক্যাল সুপারভাইসর, নিউট্রিশনিস্ট-সহ অন্য পদে কাজের সুযোগ পাবেন। মোট শূন্যপদের সংখ্যা ৫৯। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতনের পরিমাণ মাসে ৮,০০০ টাকা থেকে সর্বাধিক ৬০,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি ছাড়া রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা জরুরি। একইসঙ্গে তাঁদের অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসার হতে হবে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, স্ক্রিনিং, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আগ্রহীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Jobs in Bankura WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy