Advertisement
E-Paper

চুক্তির ভিত্তিতে কাজের জন্য কর্মী খুঁজছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কোন পদে আবেদন কী ভাবে?

কর্মীদের মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। সম্প্রতি পোর্টের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা ডক সিস্টেম-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজের সুযোগ পাবেন দায়িত্বপ্রাপ্তেরা। আগ্রহীরা এ জন্য অফলাইনে আবেদন জানাতে পারেন।

কলকাতা ডক সিস্টেমের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ হবে অটোক্যাড ড্রাফটসম্যান পদে। শূন্যপদ দু’টি। প্রার্থীদের এই পদে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। কর্মীদের মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট থাকতে হবে। ন্যূনতম নম্বর প্রয়োজন ৬০ শতাংশ। যাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারে ডিপ্লোমার সঙ্গে ড্রাফটিংয়ের দক্ষতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়া, পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।

এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরাম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৬ মার্চ। এর পর বাছাই প্রার্থীদের পোর্টের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষা বা দক্ষতা পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Shyama Prasad Mukherjee Port Trust WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy