Advertisement
E-Paper

রাজ্যে ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের তরফে নিয়োগ, শূন্যপদ ৯৪৯টি

মোট শূন্যপদ রয়েছে ৯৪৯টি। এর মধ্যে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ৪৪৯টি, বাকি শূন্যপদ সংরক্ষিত সব বিভাগের জন্য।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৩ ১৬:৪৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সংস্থার তরফে পশ্চিমবঙ্গের জন্য ফসল বিমা অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৯৪৯টি। এর মধ্যে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ৪৪৯টি, বাকি শূন্যপদ সংরক্ষিত সব বিভাগের জন্য। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২১ হাজার টাকা। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া দরকার। পাশাপাশি, বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্যও জমা দেওয়া দরকার। ১৫ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Job Vacancy Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy