Advertisement
E-Paper

বীরভূম জেলার স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ, রইল বিস্তারিত

পদার্থবিজ্ঞান, গণিত এবং কম্পিউটার সায়েন্স বিষয়ের জন্য প্রয়োজন অতিথি শিক্ষক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৫:২১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বীরভূম জেলার সরকারি স্কুলে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।

বীরভূমের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। এক বছর থাকবে কাজের মেয়াদ। প্রতি মাসে ১২ হাজার টাকা করে দেওয়া হবে। পদার্থবিজ্ঞান, গণিত এবং কম্পিউটার সায়েন্স বিষয়ের জন্য প্রয়োজন অতিথি শিক্ষক। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি বিএড উত্তীর্ণ হতে হবে। যদি আগে শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানাতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৯ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

WB Govt Job Alert Teacher Recruitment 2023 Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy