Advertisement
E-Paper

এনআইটি দুর্গাপুরে জেআরএফ নেবে, প্রতি মাসে মিলবে ৩১ হাজার টাকা

শূন্য পদ রয়েছে দু’টি। প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৩১ হাজার টাকা করে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১২:৪০
NIT Durgapur

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিশেষ প্রোজেক্টে কাজ করতে হবে জেআরএফ-কে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। ‘ইমেজ প্রোসেসিং’ এবং ‘মেশিন লার্নিং’-এর কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শূন্য পদ রয়েছে দু’টি। প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৩১ হাজার টাকা করে দেওয়া হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী। ৩১ জুলাই ইন্টারভিউ হবে। ওই দিন সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তবে, তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর বিজ্ঞপ্তি দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা করতে হবে। ৩০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

NIT Durgapur Recruitment 2023 Job Vacancy WB Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy