Advertisement
E-Paper

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে কর্মখালি, বেতন ৩০ হাজার টাকা

মোট শূন্যপদ রয়েছে ৭টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৭:৩৫
সিএনসিআই।

সিএনসিআই। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

নিউটাউন এবং হাজরা শাখার জন্য সুপারভাইজ়র নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মোট শূন্যপদ রয়েছে ৭টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, হসপিটালের অপারেশনের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের সময় যদি কোনও রকম সমস্যা হয়, তা হলে বিজ্ঞপ্তিতে দেওয়া মেলে যোগাযোগ করা যেতে পারে। ২৬ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এর পর পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের বেসিল-এর তরফে মেল/ফোন করে জানানো হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy Govt Job Recruitment 2023 WB Govt Jobs CNCI BECIL Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy