বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি-এর অর্থানুকূলে চালিত প্রকল্পে কাজ করতে হবে।
প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যা, জৈবপ্রযুক্তি অথবা জৈবরসায়ন বিষয়ে ৫৫ শতাংশ নম্বর-সহ মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১৪ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।