Advertisement
E-Paper

সরকারি-বেসরকারি সংস্থায় চাহিদা রয়েছে মোবাইল ডেভেলপারের, কী ভাবে মিলবে এই পদে চাকরি?

সরকারি বা বেসরকারি, দু’ধরনের সংস্থাতেই চাকরির সুযোগ এখন প্রচুর। এই পদে নিযুক্ত হওয়ার জন্য কী পড়াশোনা করতে হয়, কী যোগ্যতা থাকা চাই— রইল বিস্তারিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৯:০০
মোবাইল ডেভেলপার পদের খুঁটিনাটি।

মোবাইল ডেভেলপার পদের খুঁটিনাটি। — প্রতীকী চিত্র।

মুঠোফোনের অ্যাপ্লিকেশন ডিজ়াইন, ডেভেলপ এবং উন্নত প্রযুক্তি কী ভাবে ব্যবহার করা যায় সেই সব কাজের দায়িত্ব থাকে মোবাইল ডেভেলপারের। সরকারি বা বেসরকারি— দু’টি ক্ষেত্রেই চাকরির সুযোগ এখন প্রচুর। এই পদে নিযুক্ত হওয়ার জন্য কী পড়াশোনা করতে হয়, কী যোগ্যতা থাকা চাই বিস্তারিত আলোচনা করা হল।

যোগ্যতা

মোবাইল ডেভেলপার পদে নিযুক্ত হওয়ার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি-সহ সমতুল্য বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। মোবাইল আর্কিটেকচার, নেটিভ ডিভাইস এপিআইস এবং পারফরমেন্স টিউনিং-এর বিষয়ে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হয়।

কী কাজ করতে হয়?

অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর অ্যাপ বানানো, রিয়্যাক্ট নেটিভ, ফ্লাটার, সুইফট, কটলিন ব্যবহার করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। নতুন ফিচার যোগ করা, ক্যামেরা, জিপিএস, নোটিফিকেশন, সেন্সর-কে আরও উন্নত করা। মুঠোফোন যাতে বেশি ‘হ্যাং’ না করে সেদিকও দেখেন মোবাইল ডেভেলপার।

বেতন কত?

শূন্য থেকে দু’বছরের অভিজ্ঞতাসম্পন্নরা সাধারণত বার্ষিক ৩ থেকে ৫ লক্ষ টাকা বেতন পান। দু’ থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা হয়ে গেলে বেতন বৃদ্ধি হয় বার্ষিক ৫ থেকে ১০ লক্ষ টাকায় এবং পাঁচ বছররের বেশি হলে তা ২০ লক্ষের বেশিও হয়।

চাকরির সুযোগ কোথায়

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অধীনে ‘মাই ভারত’-সহ নানা প্রকল্পে চাকরির সুযোগ রয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্বাস্থ্য, শিক্ষা দফতরের এই পদে কর্মী প্রয়োজন হয়। বিএসএনএল, ইসরো, ডিআরডিও-সহ আর সরকারি সংস্থাতে এই পদে নিয়োগ করা হয় কর্মী। বেসরকারি সংস্থাগুলিতে এই পদে নিয়োগের চাহিদা প্রচুর। প্রায়ই নানা সংস্থার তরফে মোবাইল ডেভেলপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। বর্তমানে, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের (https://dic.gov.in/) তরফে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হচ্ছে কর্মী। যার আবেদনের শেষ দিন ১২ এপ্রিল।

Engineer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy