Advertisement
E-Paper

কেন্দ্রীয় সংস্থায় ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ, জেনে নিন আবেদনের শর্তাবলি

কলকাতা, আমদাবাদ এবং বেঙ্গালুরু কেন্দ্রের জন্য কর্মী প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৬:১৩
Ministry of Agriculture and Farmers Welfare

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থা অথবা সরকার অধিগৃহীত সংস্থায় কর্মরত ব্যক্তিদের জন্য রয়েছে পদোন্নতির সুযোগ। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকে সুপারিন্টেন্ডেন্ট পদে প্রার্থী প্রয়োজন।

কারা আবেদন করতে পারবেন?

কেন্দ্রীয় সংস্থা, রাজ্য সরকারি সংস্থা, কেন্দ্রশাসিত অঞ্চলের সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত আধিকারিকরা আবেদন করতে পারবেন।

প্রার্থীদের ছয় থেকে দশ বছর লেভেল-ফোর কিংবা লেভেল-ফাইভে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, ন্যূনতম দুই বছর প্রশাসনিক, অ্যাকাউন্টস এবং এসট্যাবলিশমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

কোন কোন কেন্দ্রে নিয়োগ হবে?

ডেপুটেশনের ভিত্তিতে কলকাতা, আমদাবাদ এবং বেঙ্গালুরুর কৃষি ও কৃষক কল্যাণ বিভাগে নিয়োগ করা হবে।

বেতন:

সপ্তম পে কমিশনের তালিকা অনুযায়ী, উল্লিখিত পদে নির্বাচিত প্রার্থীরা ন’হাজার ৩০০ থেকে ৩৫ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

এই বিজ্ঞপ্তিটি ২৬ মে, ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছিল। ২৬ জুলাইয়ের মধ্যে ডাকযোগে নয়া দিল্লির কৃষি ভবনে আবেদনপত্র পাঠাতে হবে।

শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র এবং নথি ওই আবেদনপত্রের সঙ্গেই পাঠাতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য দেখে নিতে হবে।

MOAFW Recruitment 2023 Ministry Agriculture and Farmers Welfare Govt Job Recruitment 2023 WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy