Advertisement
E-Paper

কমিউনিটি হেল্‌থ অ্যাসিস্ট্যান্ট চাই বীরভূমে, আবেদন করতে হলে প্রয়োজন নার্সিং ডিগ্রি

জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ। শূন্যপদ একটি। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:০৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বীরভূম জেলার রামপুর স্বাস্থ্য বিভাগে কর্মখালি। এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে।

কমিউনিটি হেল্‌থ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ। শূন্যপদ একটি। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে https://birbhum.gov.in/ যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ৬ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বীরভূমের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে।

Govt Job Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy