চাকরির সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে সংস্থার তরফে।
নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার পদে। বার্ষিক বেতন হবে ৬.৭ লক্ষ টাকা। কাজের মেয়াদ পাঁচ বছর। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, কম্পিউটার সায়েন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকা চাই। স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মার্চ।
এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।