কেন্দ্র অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।
ডেটা বেসড্ অ্যাডমিন পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা বদলাতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক হতে হবে। স্নাতকোত্তর হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।