Advertisement
E-Paper

স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে গবেষণার কাজ, প্রয়োজন গবেষক

প্রতিষ্ঠানের ‘জিয়োস্পেশিয়াল অ্যাকাডেমি’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:৪৮
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

স্যাটেলাইট এবং এআই ব্যবহার করে বন জঙ্গলে কতটা কার্বন রয়েছে, তা নিয়েই গবেষণা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। সে জন্য চাই গবেষক। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানের ‘জিয়োস্পেশিয়াল অ্যাকাডেমি’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ৫ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

IIT Kharagpur Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy