Advertisement
E-Paper

কর্মচারী রাজ্য বিমা নিগমে কর্মখালি, দিতে হবে শুধু ইন্টারভিউ

আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া দরকার। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১,৩৩,৬৪০ টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ১৭:৫২
কর্মচারী রাজ্য বিমা নিগমে কাজের সুযোগ।

কর্মচারী রাজ্য বিমা নিগমে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে কর্মখালি। কর্মচারী রাজ্য বিমা নিগমের (এমপ্লইস স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন) তরফে কর্মী নিয়োগ করা হবে রাজ্যে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

সিনিয়র রেসিডেন্ট পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে সময় অনুযায়ী বাড়তে পারে। মোট শূন্যপদ রয়েছে ৬১টি। জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, রেডিয়োলজি-সহ একাধিক বিভাগে নেওয়া হবে কর্মী। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১,৩৩,৬৪০ টাকা। আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া দরকার। সংশ্লিষ্ট বিভাগে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যালে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর নাম মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার অধীনে নথিভুক্ত থাকা প্রয়োজন। বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৫ থেকে ৭ জুলাই এবং ১০ ও ১১ জুলাই ইন্টারভিউ হবে। সকাল সাড়ে ৯টার মধ্যে রিপোর্টিংয়ের জন্য প্রার্থীদের পৌঁছে যেতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কর্মচারী রাজ্য বিমা নিগমের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Employees State Insurance Corporation Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy