Advertisement
E-Paper

অভিজ্ঞ পেশাদারের খোঁজ চলছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-এ, পোস্টিং হবে কলকাতা-সহ অন্যত্র

নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৮
EIL

ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

যোগ্য এবং অভিজ্ঞ পেশাদার নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)। নিযুক্তদের কলকাতা, মুম্বই, নয়া দিল্লি, চেন্নাই বা দেশের অন্য কোনও শহরে পোস্টিং দেওয়া হতে পারে। ইচ্ছুক প্রার্থীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

সংস্থার তরফে জুনিয়র সেক্রেটারি পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ছ’টি। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থীদের ফাইন আর্টস ছাড়া যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা এমএস অফিস-এর উপর ন্যূনতম তিন মাসের কোনও সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে। প্রয়োজন পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়াও প্রয়োজন অন্য দক্ষতার, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১২ মার্চ আবেদনের শেষ দিন। এর পর স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Engineers India Limited WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy