Advertisement
E-Paper

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এ আধিকারিক প্রয়োজন, বার্ষিক বেতন ২২ লক্ষের বেশি

উভয় পদেই চুক্তিভিত্তিক নিয়োগ হবে। প্রাথমিক ভাবে তিন বছর মেয়াদ থাকবে। পরবর্তী কালে সেই মেয়াদই আরও দু’বছর বাড়ানো হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৯:২০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আধিকারিক প্রয়োজন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। সম্প্রতি এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এক্সিম)-এর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এ জন্য অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

ব্যাঙ্কে প্রোকিয়োরমেন্ট অফিসার এবং অফিসার অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি। উভয় পদেই চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। চুক্তির মেয়াদ থাকবে প্রাথমিক ভাবে তিন বছর। পরবর্তীকালে সেই মেয়াদই আরও দু’বছর বাড়ানো হতে পারে। উভয় পদে বেতনের পরিমাণও এক। বার্ষিক বেতনের পরিমাণ ২২ লক্ষ ৪৫ হাজার টাকা।

দু’টি আবেদন জানানো জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। আবেদনকারীদের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি, বাণিজ্য শাখায় স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি। যাঁদের এমবিএ-তে ৬০ শতাংশ নম্বর রয়েছে, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে। তবে সব ক্ষেত্রেই প্রয়োজন ১০ বছরের পেশাগত অভিজ্ঞতার।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৩ মার্চ আবেদনের শেষ দিন। ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Exim Bank of India WB Govt Jobs Govt Job Vacancy 2026 Govt Job Recruitment 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy