Advertisement
E-Paper

ম্যানেজমেন্ট-এর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম আইআইএম রাঁচির, ভর্তির যোগ্যতা যাচাই কী ভাবে?

প্রতিষ্ঠানের তরফে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (আইপিএম) কোর্স করানো হবে। যার মেয়াদ পাঁচ বছর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:৫৮
IIM Ranchi

আইআইএম রাঁচি। ছবি: সংগৃহীত।

ম্যানেজমেন্ট-এর উচ্চশিক্ষার ইনদওর-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এ (আইআইএম)। ব্যবসা বাণিজ্য-সহ অন্য বিষয়ে আন্তঃবিভাগীয় কোর্স করানো হবে প্রতিষ্ঠানের তরফে। এই মর্মে সম্প্রতি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, অনলাইনেই আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।

প্রতিষ্ঠানের তরফে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (আইপিএম) কোর্স করানো হবে। যার মেয়াদ পাঁচ বছর। কোর্সের মেয়াদ শেষ হলে পড়ুয়ারা এমবিএ ডিগ্রি অর্জন করতে পারবেন। যাঁরা তিন বছর কোর্স করে বেরিয়ে যাবেন, তাঁদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে।

আন্তঃবিভাগীয় এই কোর্সে হিউম্যানিটিজ়, সমাজবিজ্ঞান, কলা এবং বিজ্ঞানের নানা বিষয় পড়ানো হবে। কোর্সে থাকবে ব্যবসা বাণিজ্যের নানা খুঁটিনাটি দিক সম্পর্কিত তথ্যও। কোর্স ফি-র পরিমাণ ১৭ লক্ষ ২৫ হাজার টাকা।

কোর্সে আবেদনকারীদের দশম এবং দ্বাদশে ন্যূনতম প্রাপ্ত নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। এর পর ইপম্যাট প্রবেশিকার মাধ্যমে কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিয়ে কোর্সে ভর্তির আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখে নিতে হবে মূল বিজ্ঞপ্তি।

Indian Institute of Management Ranchi Integrated Programme in Management IPM 2026 MBA 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy