Advertisement
E-Paper

সাংবাদিকতা নিয়ে পড়াশোনা! শিক্ষকতার সুযোগ মিলতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

স্নাতকোত্তর স্তরে পড়ানোর জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। পাশাপাশি, পিএইচডি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৪:২৩
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

অতিথি শিক্ষক নিয়োগ করা হবে প্রতিষ্ঠানের স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের তরফে। নিযুক্তদের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর স্তরে পড়াতে হবে। এর জন্য ঘণ্টাপিছু ৫০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। স্নাতকোত্তর স্তরে পড়ানোর জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। পাশাপাশি, পিএইচডি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে।

আগামী ১৬ এপ্রিল বেলা ১টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://jadavpuruniversity.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। তা থেকে এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy