Advertisement
E-Paper

নদিয়া জেলায় সরকারি স্কুলে সুযোগ শিক্ষকতার, চুক্তির ভিত্তিতে পড়াতে হবে গণিত বিষয়

ইংরেজিমাধ্যম সরকারি স্কুলে গণিত বিষয়ের জন্য এই নিয়োগ। ইংরেজিমাধ্যম স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৭:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নদিয়া জেলার সরকারি স্কুলে রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকতার সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অতিথি শিক্ষক নিয়োগ করা হবে জেলার গভর্নমেন্ট মডেল স্কুলে। এটি ইংরেজিমাধ্যম সরকারি স্কুল। গণিত বিষয়ের জন্য এই নিয়োগ। আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে। ইংরেজিমাধ্যম স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে। ২৫ নভেম্বর হবে ইন্টারভিউ। বেলা সাড়ে ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে নদিয়া জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও সবিস্তার জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy