Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুরের কম্পিউটার সায়েন্স বিভাগে খোঁজ গবেষকের, আবেদন কী ভাবে?

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণামূলক কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। গবেষণা প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে বেসরকারি সংস্থা। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণাধর্মী কাজ হবে। বিষয়— ‘টুওয়ার্ডস সাস্টেনেবল এআই মডেলস: অ্যাক্সেসিং এলএলএমস এফিশিয়েন্টলি’। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে বেসরকারি সংস্থা অ্যাক্সেঞ্চার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড।

প্রকল্পের জন্য একজন সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, তাঁদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিটেক ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে গেট-এ উত্তীর্ণ হওয়াও জরুরি।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ৫ মার্চ আবেদনের শেষ দিন। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Indian Institute of Technology Kharagpur WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy