রাষ্ট্রায়ত্ত সংস্থার যাদবপুর কেন্দ্রে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ চলবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ রয়েছে। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসি কিংবা বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে সংস্থার নিয়মানুসারে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকা প্রয়োজন। ১৭ মার্চ ওই বিভাগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।