Advertisement
E-Paper

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে গবেষক চাই আইআইটি খড়্গপুরে

প্রতিষ্ঠানের স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৮:৩৩
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫৬ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকত্তর হতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy