আইপিএলের মাঝে পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন যুজবেন্দ্র চহল। একটা সময় মদের নেশায় ডুবে থাকতেন তিনি। চলে গিয়েছিলেন অবসাদে। সেই সময় কাটিয়ে উঠেছেন তিনি। ছেড়েছেন মদ্যপান। আইপিএলের মাঝে সেই কথা জানালেন তিনি।
পঞ্জাব কিংস তাদের ইউটিউব চ্যানেলে চহলের একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে চহলের সঙ্গে কথা বলেছেন ভারতের মহিলা দলের ক্রিকেটার হরলীন দেওল। কথাবার্তার শুরুই তিনি করেন চহলের মদ্যপানের অভ্যাস নিয়ে। হরলীন বলেন, “চহল ভাই, তুমি তো মদ ছেড়ে দিয়েছ তাই না।”
তা শুনে জবাবে চহল বলেন, “আমার মতে, এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। মদ ছাড়ার পর আমার জীবন পুরো বদলে গিয়েছে। এখন পরিবার, বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাই। জীবনে কী চলছে, সে বিষয়ে ধারণা এখন অনেক স্পষ্ট। আগে অনেক বেশি ভাবতাম। কিন্তু এখন শুধু নিজের জীবন নিয়েই ভাবি। গল্ফ খেলি। মজা করি।”
একটা সময় মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন চহল। ধীরে ধীরে বুঝতে পারেন, ভুল করছেন তিনি। পঞ্জাবের স্পিনার বলেন, “এখন বুঝতে পারছি, জীবনে কি মিস্ করেছি। যখন বুঝলাম, মদ্যপান আমার পক্ষে ভাল নয়, তখনই ঠিক করলাম যে, ছেড়ে দেব। একটা সময় মাত্রাতিরিক্ত মদ্যপান করতাম। ওই সময় আমি অবসাদে চলে গিয়েছিলাম। মানসিক স্বাস্থ্য ভাল ছিল না। তাই হয়তো নেশায় ডুবে থাকতাম। কিন্তু পরে নিজেই ঠিক করি, আর নয়।”
আরও পড়ুন:
মদ ছাড়ার কথা ঠিক কোন সময় তাঁর মনে হয়েছিল তা-ও জানিয়েছেন চহল। তিনি বলেন, “কাউন্টি খেলতে গিয়েছিলাম। ওখানে গিয়েই মনে হল, এ বার মদ ছাড়তে হবে। প্রায় ছ’মাস আগের কথা। তার পর থেকে আর মদ ছুঁয়েও দেখিনি। এখন আমি খুব খুশি।”
এ বারের আইপিএলে পঞ্জাবের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন চহল। তবে এ বার প্রতি ম্যাচে চার ওভার বল করার সুযোগ পাননি তিনি। কয়েকটি ম্যাচে চহলকে বলই দেননি অধিনায়ক শ্রেয়স আয়ার। অধিনায়কের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। আইপিএলে মোট ১৮৭ ম্যাচ খেলে ২৩১ উইকেট নিয়েছেন চহল। এক সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ দিন ভারতীয় দলে সুযোহ পান না তিনি। যদিও মাঝেমাধ্যেই ক্রিকেটের বাইরের কারণে আলোচনায় থাকেন এই ডানহাতি স্পিনার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৩৬
চেন্নাইয়ের ‘সমস্যা’ ধোনি! দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না কোনও কোচ, মাহি থাকলে স্বাধীন ভাবে কাজ করা নিয়ে সংশয় -
১১:০৪
আইপিএলে করমর্দন বিতর্ক, হেড হাত বাড়ালেও এড়িয়ে গেলেন কোহলি, ম্যাচে কথা কাটাকাটির জের -
২৩:৩৫
হেরেও স্বস্তি বেঙ্গালুরুর! আইপিএলে প্রথম স্থানেই শেষ করলেন কোহলিরা, ঈশান, ক্লাসেনের ব্যাটিং জেতাল হায়দরাবাদকে -
১৮:২৩
‘ধোনিকে নিয়ে সমর্থকদের সঙ্গে প্রতারণা করেছে চেন্নাই!’ রুতুরাজদের বিরুদ্ধে অভিযোগ ক্ষুব্ধ শ্রীকান্তের -
একটি ম্যাচও না খেলা ধোনি কি আগামী মরসুমে খেলবেন? মাহির আইপিএল ভবিষ্যৎ নিয়ে অবশেষে মুখ খুললেন চেন্নাই অধিনায়ক