Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুর জেআরএফ নেবে, কোন বিভাগের জন্য?

প্রতি মাসে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ১৭:৩৪
 আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের বায়োটেকনোলজি বিভাগের তরফে নেওয়া হবে কর্মী। বিশেষ প্রজেক্টের কাজের জন্য জেআরএফ নেওয়া হবে। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োটেকনোলজি/ বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ডিগ্রি থাকতে হবে। যদি কোনও প্রার্থীর সংশ্লিষ্ট বিভাগে মাস্টার অফ টেকনোলজি (এমটেক), মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। এর পর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি সেখান থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Jobs in IIT Kharagpur 2023 Indian Institute of Technology Kharagpur Job Vacancy Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy