Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুর সিনিয়র রিসার্চ ফেলোশিপ নেবে, প্রতি মাসে মিলবে ৩৫ হাজার টাকা

সিনিয়র রিসার্চ ফেলোশিপ (এসআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের রবার টেকনোলজি বিভাগের তরফে নেওয়া হবে কর্মী।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৮:১২
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিনিয়র রিসার্চ ফেলোশিপ (এসআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের রবার টেকনোলজি বিভাগের তরফে নেওয়া হবে কর্মী। বিশেষ প্রজেক্টের কাজের জন্য এসআরএফ নেওয়া হবে। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড এই প্রজেক্টি স্পনসর করছে। প্রতি মাসে সিনিয়র রিসার্চ ফেলোকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া দরকার। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক সায়েন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)/ পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। এর পর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি সেখান থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Jobs in IIT Kharagpur 2023 Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy