Advertisement
E-Paper

স্টুডেন্ট ইন্টার্ন চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আবেদন করবেন কী ভাবে?

কেন্দ্রের শক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন-এর (ডিভিসি) অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। মোট চার জন সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৮:৩৩
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রশিক্ষণের (ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রাম) আয়োজন করা হবে। ফেলোশিপও দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

স্টুডেন্ট ইন্টার্ন নেওয়া হবে। কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন-এর (ডিভিসি) অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। মোট চার জন সুযোগ পাবেন। প্রতি মাসে ৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, পাওয়ার, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল অথবা এরোস্পেস বিষয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://jadavpuruniversity.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৭ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটটি দেখুন।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy