Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত সংস্থায় যোগদানের সুযোগ পাবেন দশম উত্তীর্ণেরা, কোন শর্তে আবেদন গৃহীত হবে?

কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। ওই পদে বিশেষ শর্তে দশম উত্তীর্ণেরা যোগদানের সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১১:৪৬
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী চাই। মাল্টি টাস্কিং স্টাফ পদে দক্ষ ব্যক্তি প্রয়োজন। লিখিত পরীক্ষার মাধ্যমে ওই পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। শূন্যপদ আটটি।

কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ সংস্থায় ওই পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। কাজ করতে হবে যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি-তে (আইআইসিবি)।

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। দশম উত্তীর্ণ হতেই হবে। তবে দ্বাদশ উত্তীর্ণদের আবেদনও গ্রহণ করা হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে আইআইসিবি।

প্রার্থীরা আইআইসিবি-র পোর্টাল মারফত আবেদন করার সুযোগ পাবেন। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ৪ এপ্রিল। কবে পরীক্ষা নেওয়া হবে, তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

Indian Institute of Chemical Biology Kolkata Job Alert Govt Job Vacancy 2026 job opportunities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy