Advertisement
E-Paper

ব্যারাকপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, অন্য পদেও খোঁজ একাধিক কর্মীর

নিযুক্তদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে কাজের সুযোগ মিলবে। কেন্দ্রীয় বিদ্যালয়ের নির্ধারিত নিয়ম মেনেই তাঁদের পারিশ্রমিক দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১
Kendriya Vidyalaya Barrackpore AFS

কেন্দ্রীয় বিদ্যালয়, ব্যারাকপুর (এএফএস)। ছবি: সংগৃহীত।

ব্যারাকপুরের এয়ারফোর্স স্টেশন (এএফএস)-এর কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে। একইসঙ্গে অন্য পদেও কর্মী নিয়োগ করা হবে। আংশিক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিদ্যালয়ের ওয়েবসাইটে।

বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাথমিক শিক্ষক (পিআরটি), বালবাটিকা শিক্ষক, নাচ এবং যোগ প্রশিক্ষক, স্পোর্টস কোচ, চিকিৎসক, নার্স, স্পেশ্যাল এডুকেটর, কম্পিউটার প্রশিক্ষক, বৃত্তিমূলক বিষয়ের প্রশিক্ষক এবং এডুকেশন কাউন্সেলর পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি। তাঁদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে কাজের সুযোগ মিলবে। কেন্দ্রীয় বিদ্যালয়ের নির্ধারিত নিয়ম মেনেই তাঁদের পারিশ্রমিক দেওয়া হবে।

স্পেশ্যাল এডুকেটর পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকের পর স্পেশ্যাল এডুকেশনে বিএড থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে। বাকি পদগুলির জন্যও বিজ্ঞপ্তিতে পৃথক যোগ্যতার উল্লেখ রয়েছে।

আগামী ২১ ফেব্রুয়ারি বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে সকাল সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে পৌঁছে যেতে হবে প্রার্থীদের।

Kendriya Vidyalaya Barrackpore (AFS) WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy