Advertisement
E-Paper

মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে কর্মখালি, কোন পদে নিয়োগ?

প্রতি মাসে ১৭ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ডেটা এন্ট্রির কাজ জানা থাকা দরকার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৬:৫২
মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ।

মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ। ছবি: সংগৃহীত।

ডেটা এন্ট্রির কাজ জানা রয়েছে? এই সংক্রান্ত বিষয়ে চাকরি খুঁজছেন? তা হলে দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। প্রতি মাসে ১৭ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ডেটা এন্ট্রির কাজ জানা থাকা দরকার। পাশাপাশি, কম্পিউটারের কাজেও দক্ষতা থাকা চাই। ইংরেজিতে ভাল হলে এবং কম্পিউটারে টাইপিং স্পিড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বিশেষ প্রজেক্টের কাজের জন্য নেওয়া হবে এই পদে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পর মেধাতালিকার উপর ভিত্তি করে কাজে নেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়জনীয় নথি মেল করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে মেল আইডি। ১৭ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Moulana Azad Medical Collage Job Vacancy Govt Job Recruitment 2023 Data Entry Operator
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy