Advertisement
E-Paper

ইন্টারভিউয়ের মাধ্যমে কাজের সুযোগ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায়, কোন পদের জন্য?

প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৬:৩২
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-তে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সাই-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জিম ইন্সট্রাকটর পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ( বিপিএড) উত্তীর্ণ হতে হবে। ফিটনেস সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। জিম ইন্সট্রাকটর হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ৫ জুলাই ইন্টারভিউ হবে। ওই দিন প্রার্থীকে সকাল ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের দিন সঙ্গে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি রাখা দরকার।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সাই-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Sports Authority of India Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy