কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অধীনস্থ মিউজ়িয়ামে কর্মখালি। সংশ্লিষ্ট মিউজ়িয়াম-এ এগ্জ়িবিশন অফিসার নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে নিযুক্তকে কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ কাজ করতে হবে। তিনি প্রতি মাসে সপ্তম পে কমিশনের লেভেল-১০ অনুযায়ী বেতন পাবেন। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
এগ্জ়িবিশন অফিসার পদের জন্য ভিস্যুয়াল আর্টস, ফাইন আর্টস কিংবা কমার্শিয়াল আর্টস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের চিত্র কিংবা প্রাচীন সামগ্রী প্রদর্শনের আয়োজন এবং তা সাজানোর মতো কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ৩১ মার্চের মধ্যে পাঠাতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,৭৭০ টাকা ধার্য করা হয়েছে।