Advertisement
E-Paper

ক্রিপ্টোলজি-র জ্ঞান রয়েছে! ইন্টার্ন হিসাবে কাজের সুযোগ মিলতে পারে, যোগ দেবেন কী ভাবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে ইন্টার্ন নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৫:১১
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণীতে ইন্টার্ন নিয়োগ করা হবে। ওই কাজের জন্য তিনটি শূন্যপদ রয়েছে। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারি, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) অর্জন করেছেন— এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট বিভাগে ইন্টার্ন হিসাবে কাজের সুযোগ পেতে পারেন। তাঁদের কোড বেস ক্রিপ্টোলজি; পাইথন, আনসি সি-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোডিং থিয়োরিতে দক্ষতা থাকা প্রয়োজন।

এ ক্ষেত্রে উল্লিখিত বিষয় নিয়ে স্নাতক স্তরের তৃতীয় বা চতুর্থ বর্ষে পাঠরত কিংবা গণিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

নিযুক্তেরা মোট দেড় মাসের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১০ হাজার টাকা দেওয়া হবে। আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৯ মার্চ।

Indian Institute of Information Technology, Kalyani Govt Job Vacancy 2026 WB Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy