Advertisement
E-Paper

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ কর্মী প্রয়োজন, চাই বিশেষ অভিজ্ঞতা

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ সিকিউরিটি অ্যান্ড মেনটেনেন্স অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৬:৫১
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অধীনস্থ মিউজ়িয়ামে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট মিউজ়িয়াম-এ সিকিউরিটি অ্যান্ড মেনটেন্যান্স অফিসার পদে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। শূন্যপদ দু’টি।

সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ নিয়োগ করা হবে। নিযুক্তদের প্রতি মাসে সপ্তম পে কমিশনের লেভেল-৭ অনুযায়ী বেতন দেওয়া হবে। ৪৫ বছরের মধ্যে তাঁদের বয়স হওয়া প্রয়োজন।

ভারতীয় স্থল, নৌ কিংবা বায়ু সেনাবাহিনীতে সুবেদার কিংবা সমতুল র‌্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন।

লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস। এ জন্য আগ্রহীদের অনলাইনে কিংবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ৩১ মার্চের মধ্যে পাঠাতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,১৮০ টাকা ধার্য করা হয়েছে।

National Council of Science Museums, Kolkata Govt Job Vacancy 2026 Kolkata Job Alert Govt Jobs 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy