Advertisement
E-Paper

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে কর্মখালি, কোন পদে?

৫৫ বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীর বয়স, তাঁরা আবেদন করতে পারবেন। প্রতি মাসে ২ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৭:২৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএফডিসি)-এ রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে এনএফডিসি-র ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মিডিয়া ও কমিউনিকেশন বিভাগে জেনারেল ম্যানেজার নেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। আগে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫৫ বছরের মধ্যে যে সব প্রার্থীর বয়স, তাঁরা আবেদন করতে পারবেন। প্রতি মাসে ২ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।

এ ছাড়াও ইনফরমেশন টেকনোলজি বিভাগে প্রধান নিয়োগ করা হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা দরকার। আগে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে দেড় লক্ষ টাকা।

উভয় পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা বিস্তারিত ভাবে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। কাজের মেয়াদ হবে এক বছর।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া দরকার। ৭ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy