Advertisement
E-Paper

গবেষক খুঁজছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি, কোন বিষয়ে ডিগ্রি থাকলে মিলবে নিয়োগে অগ্রাধিকার?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি-র একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তের জন্য প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৩:২১
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি। ছবি: সংগৃহীত।

পিএইচডি-র পর গবেষণার সুযোগ খুঁজছেন? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি-র প্রকল্পে কাজের সন্ধান রয়েছে। তাতে কাজের জন্য পিএইচডি ডিগ্রিপ্রাপ্তের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ একটি।

বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। তাঁর মলিকিউলার বায়োলজি, এপিজেনেটিক্স, সেল কালচার নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে। ওই প্রকল্পে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে তিন বছরের চুক্তিতে কাজ চলবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথির সঙ্গে ১০০ টাকা ডিমান্ড ড্রাফটও পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৭ মে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

National Institute of Immunology Govt Job Vacancy 2026 Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy