Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত গবেষণাগারের প্রকল্পে গবেষক ও কর্মী প্রয়োজন, যোগদানের সুযোগ পাবেন স্নাতকোত্তরেরা

কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লান্ট জিনোম রিসার্চ-এর গবেষণা প্রকল্পে গবেষক ও কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১২:৩৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে চাকরির সুযোগ। বিশেষ শর্তে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে সংশ্লিষ্ট গবেষণাগারে কাজ চলবে। শূন্যপদ পাঁচটি।

কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লান্ট জিনোম রিসার্চ-এ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। ওই গবেষণাগারে জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট, স্টুডেন্ট ট্রেনি এবং অদক্ষ শ্রমিক পদে কর্মী প্রয়োজন। তাঁদের একটি নির্দিষ্ট গবেষণা প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হবে।

কোন পদে কাদের নিয়োগ?

  • জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের জন্য ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান কিংবা টেকনোলজি শাখার অধীনে কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, বায়োইনফরমেটিক্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হতে হবে। আর প্রোগ্রামিং, ইন্টারনেট অফ থিংস (আইওটি), পাইথন প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজের দক্ষতা থাকা চাই। নিযুক্তের জন্য ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
  • সিনিয়র রিসার্চ ফেলো পদে কৃষিবিদ্যা কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে কাজের সুযোগ মিলবে। প্রার্থীর স্নাতকোত্তর স্তরের পড়াশোনার পাশাপাশি, ছোলা জাতীয় ফসল নিয়ে গবেষণার কাজে অন্তত দু’বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ওই কাজে নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
  • রিসার্চ অ্যাসোসিয়েট পদে কৃত্রিম মেধা, তথ্য প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স-এর মধ্যে যে কোনও একটিতে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর কৃত্রিম মেধা কিংবা সমতুল বিষয়ের গবেষণাপত্র কোনও মান্য পত্রিকায় প্রকাশিত হওয়া প্রয়োজন। প্রতি মাসে ৫৮ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
  • স্টুডেন্ট ট্রেনি হিসাবে রাশিবিজ্ঞান, বায়োইনফরমেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষে পাঠরত পড়ুয়ারা যোগদানের সুযোগ পাবেন। তাঁকে প্রতি মাসে ৫০০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।
  • ছোলা জাতীয় শস্য নিয়ে কোনও গবেষণা প্রকল্পে অদক্ষ শ্রমিক হিসাবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। গবেষণাগারে কাজের অন্তত চার বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। এ ক্ষেত্রে জীববিদ্যা কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী, তাঁর জন্য প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

কী ভাবে নিয়োগ?

উল্লিখিত সব পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ২৭ মার্চ সকাল ১০টা থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে। ওই দিন নয়া দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লান্ট জিনোম রিসার্চ-এর দফতরে আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের প্রমাণপত্রের মতো নথি নিয়ে পৌঁছে যেতে হবে।

Research Work Online Applications job opportunities Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy