Advertisement
E-Paper

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড খুঁজছে শিক্ষানবিশ, প্রশিক্ষণের সুযোগ পাবেন স্নাতকেরা

বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষিতদের জন্য ১০,৯০০ টাকা থেকে ১২,৩০০ টাকা প্রতি মাসের ভাতা বরাদ্দ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৩:৩৩
সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড।

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা দিচ্ছে কাজ শেখার সুযোগ। শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে বিভিন্ন বিষয়ে স্নাতকদের কাজ শেখার সুযোগ দেওয়া হবে। শূন্যপদ ১,৬০০টি।

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস-এর অধীনস্থ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের খনিতে শিক্ষানবিশ হিসাবে বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণ চলবে। এ জন্য ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ছাড়াও রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরাও কাজ শিখতে পারবেন।

১৮ থেকে ২৭ বছর বয়সিরা টেকনিশিয়ান কিংবা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নিতে পারবেন। ২০২১ কিংবা তার পরের বছরে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদেরই শুধুমাত্র ওই প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে যাঁদের শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, তাঁদের আবেদন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের একটি নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। এর পর তাঁরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। মাসিক ভাতা (স্টাইপেন্ড) হিসাবে ১০,৯০০ টাকা থেকে ১২,৩০০ টাকা দেওয়া হবে। আবেদন ৩১ মার্চের মধ্যে পাঠাতে হবে।

South Eastern Coalfields limited Graduate Apprenticeship job trainning
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy